হাসপাতালে টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শয্যার পাশে কিছু সময় কাটান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার সকালে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালে অবস্থানকালে রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার অগ্রগতির বিষয়েও অবগত হন।
এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদের সঙ্গেও তাঁর বাবার চিকিৎসার বিষয়ে কথা বলেন।
ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাতে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
আবেদ হাসান মাহমুদ জানান, তাঁর বাবা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
১২৪ বার পড়া হয়েছে