সর্বশেষ

সারাদেশ

নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন, কেক কাটা এবং বৃক্ষরোপণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

মঙ্গলবার সকাল ৮টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে সকাল ১১টার দিকে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এমএ ওহাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া স্থানীয় নদীতে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে এদিনের বিস্তারিত কর্মসূচির সমাপ্তি ঘটে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন