সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরের সালথায় বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় বেড়াতে এসে ডোবায় ডুবে সিফাত নামের আট বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ইউসুফদিয়া উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ফুফু ও দাদির সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসে শিশুটি প্রাণ হারায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিফাত গ্রামের অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। কিছুক্ষণ পর তাকে আর দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় ইউসুফদিয়া উত্তরপাড়ার নুরুল ইসলাম ফুরান মাতুব্বরের বাড়ির সামনের একটি ডোবা থেকে সিফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিফাত রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার শংকর এলাকার ইমরানের ছেলে। গত ২৩ আগস্ট ফুফু ও দাদির সঙ্গে সে ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়া উত্তরপাড়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল। বেড়াতে এসে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন