রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে বিরোধীদলীয় সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কথা রয়েছে। সংসদ কক্ষেই ভোট গ্রহণের পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তাঁকে সহায়তা করছেন নির্বাচন কমিশনের সহকারী কর্মকর্তারা।
নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হবে। এরপর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে মোট কতটি ব্যালট পড়েছে, এর মধ্যে কতটি বৈধ এবং দুই প্রার্থীর মধ্যে কে কত ভোট পেয়েছেন—এসব তথ্য জানানো হবে।
ভোট গণনা শেষে নির্বাচনকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনের ফলসংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।
১২৪ বার পড়া হয়েছে