সর্বশেষ

সারাদেশ

ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে অসহায় ও মুমূর্ষু মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সম্প্রতি বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজার পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের সময় ছাত্রদলের নেতারা এই আহ্বান জানান।

বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজার পক্ষ থেকে ক্যান্সার ও হাম রোগে আক্রান্ত অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে চিকিৎসাধীন এসব রোগীর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার বান্দরবান সদর হাসপাতালে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। অত্যন্ত দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা ব্যয় মেটাতে দলটির পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।

আর্থিক সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মুন্না হাসান, প্রচার সম্পাদক মাংলং ম্রো এবং ছাত্রনেতা মোহাম্মদ রবিউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন বলেন, মানবিক সহায়তা কোনো দয়া বা অনুকম্পা নয়। এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ব ও ভালোবাসার বহিঃপ্রকাশ। অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

তিনি আরও যোগ করেন, সংকটের এই সময়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে। পরস্পরের বিপদে পাশে দাঁড়িয়ে বান্দরবান তথা সারা দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রতি জোর দেন এই ছাত্রনেতা।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন