সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে শুরু হলো নৌযান শুমারি ২০২৬

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নৌযান শুমারি ২০২৬’। দেশজুড়ে পরিচালিত এই শুমারির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। আগামী ২৯ আগস্ট পর্যন্ত এই বিশেষ শুমারি কার্যক্রম জেলার সকল উপজেলায় একযোগে চলবে।

মুন্সীগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এই আয়োজনে সরকারি কর্মকর্তা, নৌযান মালিক সমিতি এবং বিভিন্ন অংশীজন অংশ নেন।

র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শারমিন করিম। তারা শুমারি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, দেশব্যাপী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত এই নৌযান শুমারি ২০২৬ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীমাতৃক এই জেলায় নৌ-যোগাযোগের সঠিক চিত্র তুলে ধরতে এই শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। র‍্যালি থেকে নৌযান মালিক, চালক ও শ্রমিকদের শুমারি কর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন