সর্বশেষ

জাতীয়

রাজধানীর গণপরিবহনে নারী যাত্রীদের সুবিধায় চালু হচ্ছে ‘পিংক বাস’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এই সার্ভিসে যাত্রী পরিবহনের পাশাপাশি বাসের চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা। আগামীকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

বিআরটিসির উদ্যোগে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন হবে মঙ্গলবার সকাল ১০টায়। তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাসগুলো পিংক রঙের হবে। এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন।

বিআরটিসির এই উদ্যোগের ফলে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষায়িত সেবা চালুর পাশাপাশি বাস পরিচালনার মতো পেশায় নারীদের অংশগ্রহণের সুযোগও তৈরি হবে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ আরও বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর পাশাপাশি পরিবহন পরিচালনায় নারীদের যুক্ত করার এই উদ্যোগ রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে বিআরটিসি।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন