রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। পরে চিত্র প্রদর্শনী ও ‘ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এ স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
এর আগে ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ‘৩৬ জুলাই’ বিষয়ক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে ‘ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।
আলোচনা সভায় তারুণ্যের শক্তি, দেশ গঠনে তরুণদের ভূমিকা এবং একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
১২২ বার পড়া হয়েছে