সর্বশেষ

সারাদেশ

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে রুশ প্রকৌশলীর আকস্মিক মৃত্যু

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই নামের এক রুশ প্রকৌশলীর আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে হৃদরোগজনিত মৃত্যু বলে ধারণা করছে।
রূপপুর বিদ্যুৎ কেন্দ্র

প্রকল্প সূত্রে জানা গেছে, নিহত দোরোখিন সের্গেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এটোমটেক এনার্জো’ (Atomtech Energo)-তে কর্মরত ছিলেন। বুধবার বেলা ১১টার দিকে ডিউটিরত অবস্থায় তিনি তীব্র বুক ব্যথাসহ শারীরিক অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে প্রকল্পের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। তবে দুর্ভাগ্যবশত, স্থানীয় হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন