সাহিত্য
লেভেল দেখে আত্বিয়তা গড়ে,
বিশ্বাসের আলো
তানিয়া তনু
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
লেভেল দেখে আত্বিয়তা গড়ে,
চেনা মুখগুলো বদলায় ধিরে ধিরে।
যত্ন মাপে টাকার ওজনে,
ভালোবাসা আটকে হিসাবের খোঁজে।
তানিয়া তনু
হাসিমুখে থাকে কত অভিনয়,
বুকের ভেতর জমে নীরব ক্ষয়।
যে বেশি দেয়, সে-ই বেশি দামি,
কম দেওয়া মানুষ যেন অচেনা নামই।
প্রয়োজন শেষে ফুরায় সম্পর্ক,
ভেঙে যায় যত বিশ্বাসের সেতু।
মানুষ এখন মাপার যন্ত্র,
আবেগ নয়, চলে চুক্তিপত্র।
লাভ-লোকসানের অঙ্ক কষে,
ভালোবাসাও হারায় শেষে।
তবু মন খোঁজে একটি ঠিকানা,
যেখানে নেই স্বার্থের কারখানা।
যেখানে হাত ধরে ঝড়ের রাতে,
ছেড়ে যায় না কঠিন প্রভাতে।
যেখানে চোখের ভাষাই পরিচয়,
মিথ্যে নয়, সত্য থাকে নির্ভয়।
যেখানে মানুষ মানুষকেই ভালোবাসে,
হিসাব নয়, হৃদয় কথা ধিরে।
সেই সম্পর্কই হোক জীবনের আলো,
যেখানে আপন মানেই নিঃস্বার্থ ভালো।
আত্মার বন্ধন, বিশ্বাসের জয়
সেখানেই লুকিয়ে থাকে জীবনের পরিচয়।
১৩৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর