সারাদেশ
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ানপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) ক্যাম্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর রিজিয়ন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন। এর ফলে পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা বিধান ও নজরদারি কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
পঞ্চগড়ে বিজিবির নবনির্মিত বিওপি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ানপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) ক্যাম্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর রিজিয়ন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন। এর ফলে পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা বিধান ও নজরদারি কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বিজিবির ৫৬ ব্যাটালিয়নের আওতাধীন এই নবনির্মিত বিওপি ক্যাম্পটির উদ্বোধন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের দায়িত্ব ও কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার এএসএম নাছের উপস্থিত ছিলেন। এছাড়া ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার, ৫৬ বিজিবির অধিনায়কসহ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।
আনুষ্ঠানিকতার সূচনা ঘটে ফিতা কাটা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে অতিথি ও বিজিবি সদস্যরা ক্যাম্প প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করেন। সবশেষে দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
১১২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর