সর্বশেষ

জাতীয়

দুই–তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামতের পর বৃহস্পতিবার বিকেল থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তাঁর আশা, এর ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, এফএসআরইউতে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটি সমাধানের কাজ শেষ হওয়ার পর বিকেল থেকেই গ্যাস সঞ্চালন পুনরায় শুরু করা হবে।

তিনি বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে ধীরে ধীরে গ্রাহক পর্যায়ে এর প্রভাব দেখা যাবে। আগামী দুই–তিন দিনের মধ্যে গ্যাসের সংকট অনেকটাই কমে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতির প্রভাব পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না থাকলে সাধারণ গ্রাহকের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোও প্রয়োজনীয় গ্যাস পায় না। এর কারণে কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। গ্যাস সরবরাহ বাড়লে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিং কমাতেও সহায়তা করবে। এফএসআরইউ চালু হওয়ার পর বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস বিতরণ ব্যবস্থায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন