সর্বশেষ

সারাদেশ

যারা সরকারের পতনের কথা বলে তারা ষড়যন্ত্রে লিপ্ত: এমরান সালেহ প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে যারা কথায় কথায় পতনের হুমকি দেয়, তারা মূলত গভীর ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত রয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি জাতীয় ঐক্য বিনষ্টকারীদের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

ময়মনসিংহের হালুয়াঘাট উত্তর বাজারের ধানমহলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৫ আগস্টের বিজয় সমাবেশ এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা নিয়ে বিস্তারিত কথা বলেন।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতে একটি বিশেষ গোষ্ঠী নানাভাবে তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যখন দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার ও সংস্কার প্রক্রিয়া এগিয়ে চলছে, ঠিক তখনই কিছু বিরোধী নেতা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন।

তিনি এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, হালুয়াঘাটের এক সমাবেশে বিএনপি নেতৃত্বকে নিয়ে যে ধরনের অশালীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা হয়েছে, তা রাজনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। এই ধরনের ব্যক্তিগত আক্রমণকে দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন তিনি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, পারস্পরিক কাদা ছোঁড়াছুড়ি ও ব্যক্তিগত কুৎসা রটানো কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য ও সমালোচনা থাকবে, তবে তা অবশ্যই ইতিবাচক ও তথ্যভিত্তিক হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন