সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ট্রেনের ধাক্কায় নিহত ১

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের চরভদ্রাসনে বাড়ির পেছনের পরিত্যক্ত খালের পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নগরকান্দায় ট্রেনের ধাক্কায় মো. আলমগীর শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পৃথক এ দুটি ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে বাড়ির পেছনের পরিত্যক্ত খালের পানিতে ডুবে আরাফাত নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খালাসিডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। আরাফাত ওই গ্রামের রাসেল শেখ ও আঁখি দম্পতির ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘুম থেকে উঠে আরাফাত বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা রান্নার জন্য বাড়ির পাশের সবজিখেতে সবজি আনতে যান। ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে তিনি পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে শুরু করেন।

শিশুটির দাদা শেখ শহীদ বলেন, খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পরিত্যক্ত খালের পানিতে আরাফাতকে পাওয়া যায়। পরে তাকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় নিহত ১

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মো. আলমগীর শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পুড়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কামরুল ফকিরের বাড়ির সামনের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর শেখ ঢাকার কদমতলী থানার জুরাইন-পোস্তখোলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আরশাদ শেখ।

জানা গেছে, অজ্ঞাতনামা একটি ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে তিনি ট্রেনের ধাক্কায় বা নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় ভাঙ্গা রেলওয়ে ফাঁড়ির পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০