সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে স্কুলছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টা, ইমাম আটক

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলায় এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাওলানা নাসরুল্লাহ নামের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাসরুল্লাহ বিকেলে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রকে ডেকে এনে অনৈতিক স্পর্শ করেন।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি স্থানীয়দের জানালে তারা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ইমামকে আটক করেন এবং গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইমামকে তাদের হেফাজতে নেয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাওলানা নাসরুল্লাহ ছাত্রটিকে স্পর্শ করার কথা স্বীকার করলেও বলাৎকারের চেষ্টার অভিযোগটি অস্বীকার করেছেন।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০