মিরপুর-ভেড়ামারায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন অবসরপ্রাপ্ত কর্নেল শামসুজ্জামান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল শামসুজ্জামান খান। বুধবার (২১ অক্টোবর) সকালে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল শামসুজ্জামান খান।
বুধবার (২১ অক্টোবর) সকালে দুই উপজেলার সার্বজনীন দুর্গা মন্দিরগুলো পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে অবসরপ্রাপ্ত কর্নেল শামসুজ্জামান খান বলেন, "আবহমানকাল ধরে আমরা এ জনপদে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান অসাম্প্রদায়িক বাঙালি হিসেবে ভাই ভাইয়ের মতো বসবাস করে আসছি। ছোটবেলা থেকেই দেখে আসছি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয় এবং আমরা সবাই মিলে সেই আনন্দের ভাগীদার হই। এখানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলতে কিছু নেই; আমরা সবাই পরিচয়ে বাঙালি ও বাংলাদেশি।"
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, আসাদুজ্জামান মিঠু, খালেক পাম্পের কর্ণধার মুনিরুজ্জামান মুনিম, রবিউল ইসলাম সরকার, ওয়ালিদ আহমেদ খান তমাল, আসাদুজ্জামান খান শাওন।
এছাড়াও ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
১৫৯ বার পড়া হয়েছে