সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ১৫ ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধন কার্যক্রম জোরদার করতে ব্যক্তিগত উদ্যোগে ১৫টি আধুনিক স্প্রে মেশিন বিতরণ করেছেন সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সামাজিক সংগঠন আন-নাসিহা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডের জন্য এই মশক নিধন সরঞ্জাম সরবরাহ করা হয়।

বুধবার বিকেলে শহরের পুরাতন সিএন্ডবি-সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন-নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য।

আয়োজক সূত্রে জানা গেছে, পৌরসভার ১৫টি ওয়ার্ডেই মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিতরণকৃত আধুনিক স্প্রে মেশিনগুলোর সাহায্যে ওয়ার্ড পর্যায়ে নিয়মিত মশক নিধন ওষুধ ছিটানো সম্ভব হবে, যা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার পাশাপাশি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০