সর্বশেষ

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকাসহ দেশজুড়ে কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল, গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবেন ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দারাও। বিভিন্ন অনুষ্ঠানস্থলে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন জেলায় বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিবসটি ঘিরে আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে নগরীর প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।

এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সাদা পোশাকে গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবেন। যেখানে মানুষের উপস্থিতি বেশি থাকবে, সেখানে সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএমপি আরও জানায়, সব অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব স্থানে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের কার্যক্রমও অব্যাহত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

রাজধানীতে নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য, র‍্যাব এবং সিআইডির সদস্যরাও সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছে ডিএমপি।

অন্যদিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, দিবসটিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, জেলার নিয়মিত পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আট প্লাটুন এবং রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৫ ও ১৫ আগস্ট দায়িত্ব পালন করবে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, এক সপ্তাহ আগে থেকেই জেলায় টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন