সর্বশেষ

সারাদেশ

স্বৈরাচারী ফ্যাসিবাদের স্বপ্ন বাংলাদেশে আর পূরণ হবে না: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির পুনরাবৃত্তির স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যারা রাজনীতিতে ফিরতে চায়, তাদের সেই সুযোগ নেই।

পঞ্চগড় সরকারি অডিটরিয়াম হল রুমে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ২৪ জুলাইয়ের ঐতিহাসিক আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর স্বৈরাচারী শাসকগোষ্ঠী যে নজিরবিহীন নির্যাতন চালিয়েছিল তা দেশের মানুষ ভোলেনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, হাজার হাজার তরুণকে পঙ্গু ও শহীদ করে যারা ক্ষমতাচ্যুত হয়েছিল, তারা কোনো প্রকার আত্মশুদ্ধি ছাড়াই আবারও রাজনীতিতে ফেরার অপচেষ্টা চালাচ্ছে। তবে সচেতন দেশবাসী তাদের সেই অপচেষ্টা ও স্বপ্ন কখনোই সফল হতে দেবে না।

তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন নতুন আলোয় এগিয়ে যাচ্ছে এবং বর্তমান সরকারের জনকল্যাণমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পুলিশ সুপার আবু সাইম এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০