সারাদেশ
যশোরের মনিরামপুরে নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মন্ডল (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যশোরে বস্তাবন্দি অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
খালিদ শিকদার, যশোর
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের মনিরামপুরে নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মন্ডল (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রঞ্জন মন্ডল মনিরামপুর উপজেলার কালিচরণপুর এলাকার হরিপদ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় নদীর পানিতে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। পরে বস্তাটির কাছে গিয়ে দুর্গন্ধ পেয়ে তাঁদের সন্দেহ হয়। এরপর তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে রঞ্জন মন্ডলের মরদেহ উদ্ধার করে।
মনিরামপুরের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর