সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনায় সালিশে ২ জনের মাথা ন্যাড়া: থানায় অভিযোগ

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার বারহাট্টায় মসজিদের ইমামের বেতন নিয়ে মন্তব্য করার জেরে সালিশ ডেকে দুই ব্যক্তির মাথা ন্যাড়া করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীরা এবং তাঁরা ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাথা ন্যাড়া করা হচ্ছে

ঘটনাটি ঘটেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের হেলোচিয়া বাজারে। স্থানীয় একটি চায়ের দোকানে মসজিদের ইমামের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনার সময় অসাবধানতাবশত কিছু মন্তব্য করেন স্থানীয় বাসিন্দা মোমিন খান। এই ঘটনার জেরে পরবর্তীতে মধুপুর গ্রামের আল-আরাফা মিফতাহুল উলুম তামিরুল মিল্লাত মাদরাসা মাঠে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

অভিযোগ অনুযায়ী, সালিশে ক্ষমা চাওয়ার পরও মোমিন খান এবং তাঁর পাশে বসে থাকা উজ্জ্বল সরকার নামে অপর এক হিন্দু ধর্মাবলম্বী যুবকের মাথা জোরপূর্বক ন্যাড়া করে দেওয়া হয়। শুধু তাই নয়, ঘটনার পর ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই বর্বরোচিত ঘটনার সত্যতা স্বীকার করেছেন সালিশকারী ও স্থানীয় মাদরাসার শিক্ষক আলী আহমেদ। তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে স্থানীয় যুবকদের দাবির মুখে এই সালিশ অনুষ্ঠিত হয়েছিল এবং সবার সম্মতিক্রমেই ওই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রাণনাশের হুমকির বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০