সাহিত্য
রক্তারক্তি একটা দলিল যা তিনপুরুষে কব্জায়
মানুষ, জমিন সম্পর্ক...!
লিটন আব্বাস
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
রক্তারক্তি একটা দলিল যা তিনপুরুষে কব্জায়
শতাব্দীর পর শতাব্দী ধরে আছে ; অন্য কচিহাত বাঁশি ছেড়ে বল্লমে সুর তোলে বন্টন সঠিক কিনা পরীক্ষায় মাপে---
জমিনে পলি পড়লো কিনা---ফসল ফলে কিনা সেটা বড়ো নয়;
লিটন আব্বাস
মানুষ কেবল কথা বলতে আর টিপসহি জানলেই চলে---মিউটেশনে এখন সাম্প্রতীক ছবি লাগে; এক-ঘা রক্তে একঘর ভাঙে---এক গাঁ ভেঙে বহু-গাঁ, বহু মত, গোষ্ঠী, বিপুল বন্দোবস্ত।
পরিবেশ, জলবায়ু, প্রকৃতি লোপাট; লোপাট মানুষের মন। শুধুই পয়সার তবিল, জমাটবদ্ধ তবিল।
সেথায় মনুষ্যজাতির বিচরণ---
সুখ, শান্তি কী আর হয় সাগরময়?
ওয়েভে একবার আপলোড হলে চিরস্থায়ী বন্দোবস্ত---
হোক না কেয়ামত একটুকরো রুটি!
আদিম অন্ধকার ছেড়ে সভ্যতার শূন্যযুগেও ----শুধু্ হাহাকার!
ভালো-মন্দের বন্ধন; ভালোবাসার আশায় মন বাঁধে আরও অনেকে; একঘরে শতঘর, হরেক মানুষ।
কবুতরের খোপের মতো---নিংড়ে নেয় নির্দয় মানুষ
নিষ্ঠুর জমিন..!
কেবল ধ্বংস; কেবল ভাঙন---বেঁচে থাকে বিশ্বাস ---বেঁচে থাকে জীবন!
১৫৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর