সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে লাইনচ্যুত সিল্কসিটি এক্সপ্রেস, বন্ধ উত্তর–দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাইনচ্যুত বগি

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল প্রায় ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে দ্রুত ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশনের স্টেশনমাস্টার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেললাইন সচল করতে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষ হলে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন