সর্বশেষ

জাতীয়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে নতুন রোগী ৮৭২

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭২ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (১ আগস্ট) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে।

একই সময়ে নতুন করে ৮৭২ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং পরীক্ষায় ১২১ জনের হাম নিশ্চিত হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৪১ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০ জন। অন্যদিকে, ১ লাখ ২৯ হাজার ৬১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

হাসপাতালে ভর্তির তথ্যেও আক্রান্তের উচ্চ সংখ্যা উঠে এসেছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর ও র‍্যাশের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন