সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তায় নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় গত দুদিন ধরে এই বিশেষ তৎপরতা চালানো হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, দেশি-বিদেশি মদ, গবাদিপশু, প্যান্টের পিস, নিষিদ্ধ কারেন্ট জাল, বিভিন্ন ধরনের ওষুধ, রাসায়নিক সার এবং প্রসাধনসামগ্রী। উদ্ধার হওয়া সব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধ ও সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা এবং অবৈধ কারবার রুখতে তাদের এই অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০