সর্বশেষ

জাতীয়

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব জমা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। এ দাবিতে সোমবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় লিখিত প্রস্তাব জমা দিয়েছেন তাঁরা। তবে মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব জমা দেয়নি।

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন।

বৈঠক শেষে বোর্ডের সদস্যরা শ্রমিকপক্ষের এ প্রস্তাব জমা দেওয়ার তথ্য জানান।

সভা শেষে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো লিখিত কোনো প্রস্তাব জমা দেননি। তাঁদের লিখিত প্রস্তাব দেওয়ার জন্য চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ এবং আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০