সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে এক তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ইউনুছ আলী নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এই রায় প্রদান করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও রাষ্ট্রপক্ষ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকায় এক তরুণী নিজ ঘর থেকে বাইরে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশী ইউনুছ আলী তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে নির্যাতন চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ইউনুছকে আটক করে।

ঘটনার পরদিন স্থানীয় ইউপি চেয়ারম্যান অভিযুক্তের পরিবারসহ মধ্যস্থতা করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইউনুছকে নিজের জিম্মায় ছাড়িয়ে নেন। তবে পরবর্তীতে বিয়ের কথা অস্বীকার করায় মানসিক কষ্টে ওই তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর জামালপুর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ফজলুল হক এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী মীর মেহেদী হাসান।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০