দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই: এমপি বাবুল
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দুর্নীতি ও খুনের মামলার রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত বিএনপির এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
রোববার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশ আয়োজন করে স্থানীয় বিএনপি। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের অগ্রগতি রুখতে ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সীমান্তের ওপার থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দরুন দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে দলটি।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেন। এতে উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৩৫ বার পড়া হয়েছে