সর্বশেষ

প্রযুক্তি

ফোন নম্বর গোপন রাখার সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়াতে ফোন নম্বরের দৃশ্যমানতা নিয়ন্ত্রণের নতুন সুবিধা চালুর পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। এ ফিচারের মাধ্যমে চ্যাট ও কলের সময় কারা ফোন নম্বর দেখতে পারবেন, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।

ব্যক্তিগত গোপনীয়তা আরও সুরক্ষিত করতে নতুন একটি সুবিধা নিয়ে কাজ করছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বর কারা দেখতে পারবেন, সে বিষয়ে আলাদা করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন।

নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য চারটি বিকল্প থাকবে। এগুলো হলো—সবাই, শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তি, নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্য সবাই এবং কেউ নয়। এর ফলে ব্যবহারকারীরা চাইলে নিজের ফোন নম্বর সবার কাছ থেকে গোপন রাখতে পারবেন।

তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপে একটি নাম বা ইউজারনেম থাকতে হবে। বর্তমানে ইউজারনেমের মাধ্যমে কেউ যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তার ফোন নম্বর গোপন রাখে।

নতুন ফিচার চালু হলে ফোন নম্বর দেখার ক্ষেত্রে প্রাথমিক বা স্বয়ংক্রিয় সেটিংস হিসেবে ‘কেউ নয়’ বিকল্পটি নির্ধারিত থাকবে। অর্থাৎ ব্যবহারকারী আলাদাভাবে অনুমতি না দিলে অন্যরা তার ফোন নম্বর দেখতে পারবেন না।

তবে এ সুবিধার একটি সীমাবদ্ধতাও রয়েছে। যাঁরা আগে থেকেই কোনো ব্যবহারকারীর ফোন নম্বর নিজেদের মুঠোফোনের পরিচিতি তালিকায় সংরক্ষণ করে রেখেছেন, তাঁরা চ্যাট ও কলের সময় নম্বরটি দেখতে পারবেন। অর্থাৎ নতুন গোপনীয়তা সেটিংস চালু হলেও আগে থেকে নম্বর সংরক্ষণ করা ব্যক্তিদের ক্ষেত্রে এটি কার্যকর হবে না।

নতুন সুবিধাটি চালু হলে ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের সময় ফোন নম্বরের গোপনীয়তা আরও সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০