সর্বশেষ

হাম

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। চলতি মাসে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

সারা দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ২২১ জনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন।

২৬ সেপ্টেম্বর থেকে ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেবে সরকার

হামের টিকা থেকে বাদ পড়া এবং নতুন করে টিকা নেওয়ার বয়সে আসা প্রায় ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে এ কর্মসূচির আওতায় শিশুদের হামের টিকা দেওয়া হবে।

হাম ও ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮২৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ছয়জন। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জন। আর ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন। দুই রোগে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮২৯ জন।

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। নতুন দুই মৃত্যু নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে।