সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে নৈশকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৪০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

গত রোববার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানিয়েছে, আগুনে খোকন টেলিকমের লিটনের মোবাইল রিচার্জ ও ইলেকট্রনিকসের দোকান, সোহেলের জুতার দোকান এবং কুমোদের সেলুন পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। খোকন টেলিকমের স্বত্বাধিকারী জানান, তাঁর দোকানে থাকা নগদ দুই লাখের বেশি টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার ফোন ও মালামাল পুড়ে গেছে। এ ছাড়া বাকি দুই প্রতিষ্ঠানের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০