সর্বশেষ

জাতীয়

আগস্টে অপরিবর্তিত থাকছে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। নতুন দাম ১ আগস্ট থেকে কার্যকর হবে।
প্রতীকী ছবি

আগস্ট মাসের জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। জুলাই মাসেও একই দামে এসব জ্বালানি বিক্রি হয়েছে।

এদিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানো হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে। নতুন দাম কার্যকর হবে ৩০ জুলাই রাত থেকে।

এর আগে জুলাই মাসের জন্য ফার্নেস তেলের দাম প্রতি লিটার ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এবার তা কমিয়ে ১০০ টাকা ৩৯ পয়সা করা হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন