সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, শোকজ করল প্রশাসন

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের এক সদস্যের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খালি গায়ে মাদক সেবনের এই দৃশ্য ভাইরাল হওয়ার পর এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রশাসন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি বন্ধ ঘরে খাটের ওপর খালি গায়ে বসে আগুন জ্বালিয়ে ইয়াবা সেবন করছেন অভিযুক্ত মো. আক্কাচ মাতুব্বর। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় গৌড়দিয়া গ্রামের বাসিন্দা। রাজনৈতিকভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

তবে এই ভিডিওটিকে পুরোনো এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন অভিযুক্ত ইউপি সদস্য। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর পার্শ্ববর্তী জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় তাকে আটকে রেখে জোরপূর্বক ইয়াবা খাইয়ে এই ভিডিও ধারণ করা হয়েছিল। তবে কারা এই ঘটনার পেছনে জড়িত, তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছেন, ওই জনপ্রতিনিধি নিয়মিত মাদক সেবন করেন এবং তার ছোট ছেলে রাসেল মাতুব্বরের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, ভিডিওটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন