সর্বশেষ

সারাদেশ

পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষকের মৃত্যু

স্থানীয় বাসিন্দারা জানান, শফিকুল ইসলাম সকাল থেকেই নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত শফিকুল ইসলাম চরপলাশ পূর্বপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০