সর্বশেষ

জাতীয়

সিআইডির নতুন প্রধান হলেন মোহাম্মদ মোশাররফ হোছাইন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার ঢাকার সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
মোহাম্মদ মোশাররফ হোছাইন

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে। গত ২৮ জুন জারি করা ওই প্রজ্ঞাপনে তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের আগে মোশাররফ হোছাইন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সিআইডি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগ দেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন। দীর্ঘ প্রায় ৩০ বছরের চাকরিজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা এবং সিআইডির বিভিন্ন ইউনিটেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি সম্পন্ন করেন। তদন্ত, ফরেনসিক ও আধুনিক পুলিশিং বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নিয়েছেন তিনি।

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অপরাধ তদন্ত কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন