সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অনিবার্য কারণে কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবারের নির্ধারিত কর্মসূচি বাতিলের বিষয়টি সোমবার রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের আওতাধীন কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘জুলাই পদযাত্রা’। তবে অনিবার্য কারণ দেখিয়ে কর্মসূচিটি স্থগিত করেছে দলটি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টায় ভেড়ামারা উপজেলা এবং সন্ধ্যা ৬টায় কুমারখালী উপজেলায় পদযাত্রা হওয়ার কথা ছিল। নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুষ্টিয়ার দুই উপজেলায় নির্ধারিত পদযাত্রা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও সময় পরে ঘোষণা করা হবে।

এদিকে বুধবার (২৯ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শহরে বেলা ৩টায় এবং মানিকগঞ্জ সদর এলাকায় সন্ধ্যা ৬টায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলের উত্তরাঞ্চলের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। মঙ্গলবার বেলা ১১টায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা শহরে এবং বিকেল ৫টায় হবিগঞ্জ সদরে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপি।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন