সর্বশেষ

সারাদেশ

স্কুলের মাঠ কেটে মাছের ঘেরের পানি সরালেন ইউপি সদস্য, তীব্র ক্ষোভ

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর গলাচিপায় নিজের বাণিজ্যিক মাছের ঘেরের পানি নিষ্কাশনের জন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও রাস্তা কেটে নালা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের ভবনটি ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।
পটুয়াখালী (ম্যাপ)

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১৩৪ নম্বর ছোট শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম সবুজ নিজের প্রভাব খাটিয়ে রবিবার বিকেলে বিদ্যালয়ের মাঠ ও সংলগ্ন রাস্তা কেটে পানি নিষ্কাশনের পথ তৈরি করেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটিকে জলাবদ্ধতামুক্ত রাখতে বেড়িবাঁধের নিচ দিয়ে আগে থেকেই পাইপলাইনের ব্যবস্থা ছিল। কিন্তু সেই পথ বন্ধ করে বাণিজ্যিক মাছের ঘের তৈরি করায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়। পরবর্তীতে সেই ঘেরের পানি সরাতে স্থানীয়দের বাধা উপেক্ষা করে এবং হুমকি-ধমকি দিয়ে বিদ্যালয়ের মাঠ কেটে ফেলা হয়। এর ফলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তুহিনসহ অন্যান্য শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা ও চলাচলে চরম সংকটে পড়েছে বলে অভিযোগ করেছে।

এদিকে ঘটনার পেছনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবের পরোক্ষ মদদ রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, অভিযুক্ত মাছের ঘেরে প্রধান শিক্ষকের অংশীদারিত্ব রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলতে রাজি হননি। অন্যদিকে অভিযুক্ত ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম সবুজের মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ছগির জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রধান শিক্ষকসহ যারই সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক জানান, মাঠ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে ইতিমধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন