সর্বশেষ

সারাদেশ

উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পরে ধ্বংস

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের উজিরপুরে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা এসব জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টের অভিযান

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে বরিশালের উজিরপুরে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করা হয়।

অভিযানে ২৫৩টি চায়না দুয়ারি জাল, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬৭টি বোডা জাল জব্দ করা হয়েছে। মৎস্য বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা এসব নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

অভিযান শেষে জব্দ করা জালগুলো পরিবেশসম্মত পদ্ধতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, নিষিদ্ধ জালের ব্যবহার মাছের প্রজনন বাধাগ্রস্ত করে এবং নদী-খালসহ প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি বলেন, অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি জেলেদের সচেতন করতে প্রচারণা অব্যাহত রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উজিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর রিপন শিকদার, ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী, অফিস সহায়ক মো. রাজীব হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মোর্সেদ মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন