সর্বশেষ

সারাদেশ

মহিপুরে ইউপি সদস্যের নামে হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে আলোচিত বৃদ্ধ হারিচ আহমেদ হত্যা মামলায় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার তাড়িকাটা দাখিল মাদরাসার সামনের সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে নির্দোষ এই জনপ্রতিনিধির নাম মামলা থেকে প্রত্যাহারের জোর দাবি জানান।
মানববন্ধন

গত ১৯ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে নয়াকাটা গ্রামের বৃদ্ধ হারিচ আহমেদ ওরফে মজিবুরের ওপর এক নৃশংস হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তবে এই মামলায় স্থানীয় ৯ নম্বর ধুলাসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে আসামি করার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টায় ধুলাসার ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। যেখানে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা দাবি করেন, হামলার ঘটনার সময় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মারামারির খবর পেয়ে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর আহত হারিচ আহমেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অথচ মানবিক কারণে সাহায্য করতে যাওয়া ব্যক্তিকেই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলকভাবে এই হত্যা মামলায় জড়ানো হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্যের স্ত্রী নাসিমা বেগম, ছেলে সোহেল খন্দকার, স্থানীয় বাসিন্দা জামাল শিকদার ও শহিদুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সাথে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে নির্দোষ জসিম উদ্দিনের নাম এই মামলা থেকে দ্রুত প্রত্যাহারের দাবি তোলেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন