সর্বশেষ

সারাদেশ

কুমিল্লার ধনপুরে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন ধনপুর এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ধনপুর, মদিনগর, ছোট আলমপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত সুজন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং শিশু থেকে শুরু করে বয়স্করাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসীর অভিযোগ, সুজনের নেতৃত্বাধীন একটি চক্র মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড, হয়রানি, মারধর এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায়ের চেষ্টা করা হয় এবং চাঁদা না দিলে নানাভাবে চাপ সৃষ্টি করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে তারা সুজন ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন