সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়া ১১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। এসময় অতিদ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জলাবদ্ধতা দূর করার আশ্বাস প্রদান করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণ

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অতিবৃষ্টির কারণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় ১১টি পরিবার। তাদের এই দুর্দশা লাঘবে টুঙ্গিপাড়া পৌরসভা এই মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন এবং পৌরসভার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন। এছাড়াও সেখানে পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ ও পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রাণ হস্তান্তরের পর ইউএনও জহিরুল আলম পাটগাতি বাজারের মুরগি বাজার এলাকার জলাবদ্ধ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগ লাঘবে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে এই এলাকায় পানি জমে বাড়িঘর তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই দ্রুত একটি স্থায়ী ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করাই এখন তাদের প্রধান দাবি।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন