জলাবদ্ধতা
সদরপুরের আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতা, দুর্ভোগে বাসিন্দারা
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন আশ্রয়ণ প্রকল্পটি এখন বাসিন্দাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলাচলের রাস্তার বেহাল দশা, নিচু জমি ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেখানে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বৃষ্টির সময় অনেক ঘরে পানি ঢুকে পড়ছে। ঘরের সামনে ও বাথরুমেও পানি জমে থাকায় মানবেতর জীবনযাপন করছেন প্রকল্পের বাসিন্দারা।
টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়া ১১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। এসময় অতিদ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জলাবদ্ধতা দূর করার আশ্বাস প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম
বর্ষার ঢলে চিরকাল একইশ্রেণির মানুষের চোখের জল হয়ে বারবার নামে তাদের ঘরে, বর্ষা এলেই কদমপাঁপড়ি কঙ্ক্রিটে ঝরে ঝরে পড়ে!
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রামে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরের ষোলশহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। তারা চলমান পরীক্ষা সাময়িক স্থগিত, অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষা এবং ক্ষতিগ্রস্ত কাগজপত্রের বিকল্প সরবরাহসহ তিন দফা দাবি জানিয়েছেন।
ঢাকায় রোদের উঁকি, দুপুরে আবারও বৃষ্টির আভাস
টানা ছয় দিন বৃষ্টিতে ভোগান্তির পর মঙ্গলবার সকালে রাজধানী ঢাকায় দেখা মিলেছে রোদের। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের মধ্যে ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবক
টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেও দেশের বেশির ভাগ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোমরসমান পানি পেরিয়ে, কোথাও নৌকা কিংবা ভ্যানে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।