সর্বশেষ

জাতীয়

আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর যানজট, বায়ুদূষণ ও শব্দদূষণ কমাতে ঢাকার আরও ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশদূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানায়।

বৈঠকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে অতিরিক্ত ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা দ্রুত চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণেও একাধিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআইভিত্তিক ক্যামেরার পাশাপাশি হর্ন শনাক্ত ও নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনা করা হয়।

এ ছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন বাড়িয়ে ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ কমানোর বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং অতিরিক্ত দূষণ সৃষ্টিকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন