সর্বশেষ

সারাদেশ

ভালুকায় মাদক বিক্রির অভিযোগে মা-ছেলেকে পুলিশে দিল এলাকাবাসী, পুড়ল বাড়ি

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা ও ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তাদের বসতবাড়ি ও একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
মাদক বিক্রির দায়ে বাড়িঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল জামাল ড্রাইভারের ছেলে পারভেজ এবং তার মা পারভীন আক্তার। শুক্রবার সকালে এলাকার মানুষ মসজিদ থেকে মাইকিং করে জড়ো হন। এরপর তারা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন।

বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত মা-ছেলেকে অবরুদ্ধ করার পর তাদের বসতঘর এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় মসজিদ কমিটির ইমাম ও খতিব এবং ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জানান, মাদক কারবারিদের একাধিকবার সতর্ক করা হলেও তারা ব্যবসা বন্ধ করেনি। তাই মাদক নির্মূল কমিটির উদ্যোগে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের বাড়িঘরে আগুন দেয় এবং এলাকা ছাড়ার দাবি জানায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, আটককৃত মা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন