সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সৈকত রক্ষা বাঁধে ফাটল, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত রক্ষা বাঁধের বিভিন্ন অংশে সিসি ব্লক সরে গিয়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধের বেহাল দশায় বর্ষা মৌসুমের আগেই তীব্র ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
কুয়াকাটা সৈকত রক্ষা বাঁধে ফাটল

সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা চৌরাস্তা থেকে লেম্বুর বন পর্যন্ত দীর্ঘ সমুদ্র সৈকতের বেশ কয়েকটি স্পটে সিসি ব্লকের নিচের মাটি ও বালু সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন সানসেট পয়েন্ট এবং আশিঘর এলাকার অর্কা পল্লীর পেছনের অংশে বাঁধের ভাঙন পরিস্থিতি সবচেয়ে আশঙ্কাজনক রূপ ধারণ করেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, কোটি কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধের কাজ করা হলেও তা স্থায়ী কোনো সমাধান আনতে পারছে না। সমুদ্রের তীব্র ঢেউয়ের তোড়ে বারবার ব্লকগুলো ধসে যাচ্ছে। মীরাবাড়ি মাদ্রাসার সুপার মাওলানা ফারুক মীর জানান, আন্ধারমানিক ও রাবনাবাদ নদীর তীব্র স্রোত নিয়ন্ত্রণসহ স্থায়ী গ্রোয়েন বাঁধ নির্মাণ না করলে এই বিশাল ব্যয়ের অবকাঠামো টেকানো অসম্ভব হয়ে পড়বে।

এদিকে পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কুয়াকাটা সৈকতের সুরক্ষায় দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান প্রয়োজন। অন্যথায় দেশের এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে, যা স্থানীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।

যোগাযোগ করা হলে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম জানান, কুয়াকাটা সৈকতের ১১ দশমিক ২ কিলোমিটার এলাকা সুরক্ষায় প্রায় ৭৫৯ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমানের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামতের জন্য জরুরি ভিত্তিতে বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে তিনি আশ্বস্ত করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন