সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বন্যপ্রাণী ও পশু সুরক্ষায় অবদান: ‘প্রাণ সংহতি’ সম্মাননা পেলেন এসিল্যান্ড

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বেওয়ারিশ কুকুর, বিড়াল ও বন্যপ্রাণী রক্ষায় বিশেষ অবদানের জন্য ‘প্রাণ সংহতি’ সম্মাননা পেয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র কলাপাড়া শাখা তাকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় তার এই অনন্য উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সম্মাননা পেলেন এসিল্যান্ড

মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা ভূমি অফিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর পর্বটি সম্পন্ন হয়। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সীর নেতৃত্বে সংগঠনের প্রতিনিধি দল সহকারী কমিশনারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ সময় সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্য হিসেবে আল মনজির, মাসুদ হাসান ও কাউসার উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কলাপাড়ায় যোগদানের পর থেকেই মো. ইয়াসীন সাদেক বিপন্ন বন্যপ্রাণী উদ্ধারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। কলাপাড়া অঞ্চলে যখনই কোনো বন্যপ্রাণী পাচারকারী বা শিকারির কবলে পড়েছে, তখনই ভূমি প্রশাসনের এই কর্মকর্তা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে তা বনে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তার এই সক্রিয় সহযোগিতা কলাপাড়ার জীববৈচিত্র্য রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, পশুপাখি ও প্রকৃতির প্রতি ছোটবেলা থেকেই আমার এক ধরণের আত্মিক টান রয়েছে। এই প্রাপ্তির আনন্দ আমি সেই সব তরুণদের উৎসর্গ করতে চাই, যারা রাতদিন বন্যপ্রাণী সেবায় কাজ করছেন। তাদের কাজের অনুপ্রেরণাই আমাকে মাঠে আইনি তৎপরতা চালাতে উদ্বুদ্ধ করেছে। এই পুরস্কার আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিলো।

তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণী নিয়ে সচেতনতা বাড়াতে হবে। কলাপাড়ায় ইতোমধ্যে ১৬টি মহিষের ঐতিহ্যবাহী মরণঘাতী লড়াই সফলভাবে বন্ধ করা হয়েছে এবং বহু প্রজাতির পাখি উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের দিকনির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের নিকটবর্তী স্থানে একটি বিশেষ ‘অ্যানিমেল শেড’ এবং কুয়াকাটায় একটি ‘অ্যানিমেল মিউজিয়াম’ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন