সর্বশেষ

সারাদেশ

নাটোরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দফা দাবি

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দফা দাবিতে নাটোরে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে শহরের কানাইখালী প্রেস ক্লাবের সামনে নাটোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন চরম প্রতিকূল পরিস্থিতিতেও ক্ষতিগ্রস্ত এলাকায় পরীক্ষা স্থগিত না করায় বহু শিক্ষার্থীর শিক্ষাজীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। শিক্ষার্থীরা এই দায়িত্বহীনতার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের ওপর চাপিয়েছেন।

আন্দোলনে অংশ নেওয়া নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের পরীক্ষার্থী আশিকুর রহমান তাহালিল বলেন, বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে পরীক্ষা স্থগিত রাখা অত্যন্ত জরুরি ছিল। এই ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

একই কলেজের শিক্ষার্থী জেমিমা তাবাসসুম অভিযোগ করেন, বর্তমান শিক্ষা প্রশাসন দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নের চেয়ে কেবল পরীক্ষা নেওয়ার আনুষ্ঠানিকতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক সময়ের সব ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানো উচিত বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে দিঘাপতিয়া এম. কে. কলেজের শিক্ষার্থী ইব্রাহিম বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক নানা মন্তব্য তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। প্রশ্নপত্রের ভুল ও পরীক্ষা ব্যবস্থাপনার নানা অনিয়মের জন্য তিনি কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে সকল অনিয়ম বন্ধের দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন