সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আমিনুল গ্রেপ্তার

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ৫ ও ৬ বছর বয়সী দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোমহর্ষক এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২ শিশুকে ধর্ষণে অভিযুক্ত আমিনুল গ্রেপ্তার

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলামকে ভুক্তভোগী শিশুরা প্রতিবেশী হওয়ায় ‘দাদু’ বলে সম্বোধন করত। বাড়িতে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সে শিশুদের বিভিন্ন সময়ে নিজের ঘরে ডেকে নিয়ে যেত এবং মুখ বন্ধ রাখার জন্য প্রাণনাশের হুমকি দিত। গত শুক্র, শনি ও রবিবার পর্যায়ক্রমে দুই শিশুকে কৌশলে ডেকে নিয়ে এই নৃশংস নির্যাতন চালানো হয়।

এক শিশুর স্বজন জানান, শিশুদের অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে জিজ্ঞাসা করা হলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে এক শিশু তার পরিবারকে নির্যাতনের কথা জানায়। এরপরই দ্রুত তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটির ডাক্তারি পরীক্ষায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা গণমাধ্যমকে জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ন্যক্কারজনক ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন