সর্বশেষ

জাতীয়

সংসদের সামনে থেকে আন্দোলনকারীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
সংসদের সামনে আন্দোলনকারীদের লাঠিপেটা করে পুলিশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার দিনভর আন্দোলন করেন এইচএসসি পরীক্ষার্থীরা। সন্ধ্যায় তাঁরা জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করে।

প্রথমে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানায়। তবে একপর্যায়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কিছু শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দেওয়া হয়।

এর আগে সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা পলাশী মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।

ঢাকা শিক্ষা বোর্ডে অবস্থানের পর আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে আসেন তাঁরা। পরে সেখান থেকে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে সিটি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মুন্সী আব্দুর রউফ কলেজ, উদয়ন কলেজ, মাইলস্টোন কলেজ, কমার্স কলেজ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ, হামদর্দ পাবলিক কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা ছিলেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—প্রতিকূল আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাঁদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা আয়োজন করায় অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। পাশাপাশি সম্পূর্ণ পাঠ্যসূচি শেষ না করেই পরীক্ষা নেওয়ার কারণে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন