সর্বশেষ

সারাদেশ

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রামে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরের ষোলশহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। তারা চলমান পরীক্ষা সাময়িক স্থগিত, অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষা এবং ক্ষতিগ্রস্ত কাগজপত্রের বিকল্প সরবরাহসহ তিন দফা দাবি জানিয়েছেন।

পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক দিন ধরে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের দাবি জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। তাদের দাবি, প্রতিকূল পরিস্থিতির মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বহু পরীক্ষার্থী চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি হলো— বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং বৃষ্টিতে নষ্ট বা হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্রের পরিবর্তে দ্রুত বিকল্প নথি সরবরাহ করা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, অনেককে হাঁটু থেকে কোমরসমান পানি অতিক্রম করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যে পরীক্ষায় অংশ নিতে গিয়ে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া অনেকের ক্যালকুলেটর, অ্যাডমিট কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

শিক্ষার্থীরা আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন পরিস্থিতি থাকলেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। তাদের মতে, বিশেষ করে দুর্যোগকবলিত এলাকার শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় না নিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং শিক্ষার্থীবান্ধব নয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন